ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের আলোকে 'অর্চি ব্যাংক' ও সায়মা হাউজিং লিমিটেডের বিদ্যমান সম্পর্কগুলো মূল্যায়ন করো।
উত্তর: "ব্যাংক ও গ্রাহকের মধ্যে অর্চি ব্যাংক ও সায়মা হাউজিং লিমিটেড বিদ্যমান সুসম্পর্কই অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার।” দুই বাংকের সম্পর্কগুলো 'ব্যাংক গ্রাহকের অছি' ও বন্ধক দাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক। ব্যাংক ও গ্রাহকের মধ্যে সুসম্পর্ক পারস্পরিক সততা, নিষ্ঠা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এ সম্পর্কের অবনতি দুপক্ষের মধ্যে খারাপ পরিণতি টেনে আনে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, অর্থকে কেন্দ্র করে ব্যাংকিং ব্যবসায় গড়ে ওঠে এবং তা পরিচালিত হয় গ্রাহককে কেন্দ্র করে। কারণ অর্থ ছাড়া যেমন ব্যাংকিং ব্যবসায় সম্ভব নয় তেমনি গ্রাহক ছাড়া ব্যাংকের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা অসম্ভব। উদ্দীপকে সায়মা হাউজিং লিমিটেডকে 'অর্চি ব্যাংক' বিভিন্ন ধরনের বন্ধকি ঋণ দিয়ে থাকে। এমনকি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যথা: স্বর্ণালংকার ও দলিলপত্র ব্যাংকে সংরক্ষণ রাখে। এই দুইটি ঘটনা গ্রাহকের অছি হিসেবে কাজ করা এবং গ্রাহকের বন্ধক দাতা-গ্রহীতা সম্পর্ক নির্দেশ করে। গ্রাহকের স্বার্থ রক্ষা ব্যাংকের একটি অবশ্য পালনীয় দায়িত্ব। ব্যাংক তার গ্রাহকের বিভিন্ন সম্পত্তি (যেমন : দলিলপত্র, স্বর্ণ, কাগজপত্র) সংরক্ষণের দায়িত্ব পালন করে। 'অর্চি ব্যাংক' সায়মা হাউজিং লিমিটেড-এর স্বর্ণালঙ্কার ও দলিলপত্র সংরক্ষণ করে। আবার, ব্যাংক গ্রাহকের নির্দিষ্ট সম্পত্তির বিপরীতে বিভিন্ন বন্ধকি ঋণ দিয়ে থাকে। উপরিউক্ত 'অর্চি ব্যাংক' সায়মা লিমিটেডকে বন্ধকি ঋণের সুবিধা দেয়। তাই বলা যায়, সায়মা হাউজিং ও 'অর্চি ব্যাংক' 'ব্যাংক গ্রাহকের অছি' ও 'বন্ধক দাতা বন্ধক গ্রহীতা' সম্পর্ক বিদ্যমান রেখেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের আলোকে 'অর্চি ব্যাংক' ও সায়মা হাউজিং লিম…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর