পাহাড়ি রাস্তার বাঁকে গোলীয় দর্পণ ব্যবহার করা হয় কেন?
উত্তর: পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়। অনেক সময় এমনও অদৃশ্য বাঁক থাকে যে পরবর্তী রাস্তাটি প্রায় ৯০° কোণে থাকে। এমতাবস্থায় পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা বিপজ্জনক। এ কারণে পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে বড়ো ধরনের গোলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয়। ফলে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসে কি-না তা দেখা যায় এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে।
SSC বিজ্ঞান অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) · সৃজনশীল
পাহাড়ি রাস্তার বাঁকে গোলীয় দর্পণ ব্যবহার করা হয় কেন?
উত্তর
