ডাক্তার রাফিকে যে ধরনের চশমা দিলেন তার লেন্সের গঠনচিত্র এঁকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনানুযায়ী রাফি চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত। এজন্য চোখের এ সমস্যা দূরীকরণে ডাক্তার তাকে উত্তল লেন্সের চশমা দিলেন। নিচে উত্তল লেন্সের গঠনচিত্র এঁকে ব্যাখ্যা করা হলো- উত্তল লেন্সের মাঝখানে মোটা ও প্রান্ত সরু, তাই এটিকে কখনো কখনো স্থূলমধ্য লেন্সও বলা হয়। আলোকরশ্মি উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয়। এই লেন্স সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে কেন্দ্রীভূত বা অভিসারী করে কোনো একটি বিন্দুতে (F) মিলিত করে। এই বিন্দুটি হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। উত্তল লেন্সে আলো এক বিন্দুতে মিলিত হওয়ার পর সেটি আবার ছড়িয়ে পড়ে। [চিত্র]
SSC বিজ্ঞান অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) · সৃজনশীল
ডাক্তার রাফিকে যে ধরনের চশমা দিলেন তার লেন্সের গঠনচিত্র এঁকে ব্যাখ্…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

