আজিম সাহেব ও তার মেয়ের পৃথক লেন্স ব্যবহারের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আজিম সাহেব দীর্ঘদৃষ্টি ত্রুটিতে এবং তার মেয়ে লীনা ক্ষীণদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত। চোখের এ সমস্যা সমাধানের জন্য চক্ষু বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হওয়ায় তাদেরকে পৃথক লেন্স ব্যবহারের কারণ নিচে বিশ্লেষণ করা হলো- আজিম সাহেব দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটিতে আক্রান্ত। তার চোখের এ সমস্যা দূর করার জন্য ডাক্তার তাকে উত্তল লেন্সের তৈরি চশমা ব্যবহার করার পরামর্শ প্রদান করেন। তার চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে এ ত্রুটি দেখা দেয়। এক্ষেত্রে কাছাকাছি বিন্দু (N) হতে আসা আলোকরশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুইবার প্রতিসরিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়োজনমতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা (R) এর উপর পড়বে। ফলে সে বস্তুকে স্পষ্ট দেখতে পাবে। [চিত্র] অন্যদিকে লীনার চোখের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে তার ক্ষীণদৃষ্টি ত্রুটি হয়েছিল। চোখের এ অভিসারী ক্ষমতা কমানোর জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টি বা হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। এ চশমায় ব্যবহৃত লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে ক্রিয়া করে। কাজেই চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরো পিছনে তৈরি হবে। অর্থাৎ অসীম দূরত্বের বস্তু হতে আসা সমান্তরাল আলোকরশ্মি চশমার অবতল লেন্স L এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজনমতো অপসারিত হয়। এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনা বা অক্ষিপট R এর উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। ফলে তিনি বস্তুকে স্পষ্ট দেখতে পারেন। [চিত্র]
SSC বিজ্ঞান অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) · সৃজনশীল
আজিম সাহেব ও তার মেয়ের পৃথক লেন্স ব্যবহারের কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
ডায়প্টার
অতএব, লীনার চশমায় ব্যবহৃত লেন্সের ক্ষমতা – ১ ডায়প্টার।উত্তর
অন্যদিকে লীনার চোখের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে তার ক্ষীণদৃষ্টি ত্রুটি হয়েছিল। চোখের এ অভিসারী ক্ষমতা কমানোর জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টি বা হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। এ চশমায় ব্যবহৃত লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে ক্রিয়া করে। কাজেই চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরো পিছনে তৈরি হবে। অর্থাৎ অসীম দূরত্বের বস্তু হতে আসা সমান্তরাল আলোকরশ্মি চশমার অবতল লেন্স L এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজনমতো অপসারিত হয়। এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনা বা অক্ষিপট R এর উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। ফলে তিনি বস্তুকে স্পষ্ট দেখতে পারেন।

