দীর্ঘদৃষ্টির ত্রুটি নিরসনে উদ্দীপকের কোন লেন্সটি উপযোগী- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্রে যথাক্রমে উত্তল লেন্স ও অবতল লেন্স প্রদর্শিত হয়েছে। দীর্ঘদৃষ্টির ত্রুটি নিরসনে উত্তল লেন্সটি উপযোগী। নিচে তা বিশ্লেষণ করা হলো- যখন কোনো চোখ কাছের বস্তু দেখতে পায় না কিন্তু দূরের বস্তু দেখতে পায় তখন এ ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে, চোখের লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পেলে এবং কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে এ ত্রুটি দেখা যায়। এর ফলে স্বাভাবিক নিকট বিন্দু N হতে নির্গত আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার পিছনে F বিন্দুতে মিলিত হয়। ফলে চোখ কাছের বস্তু দেখতে পায় না। [চিত্র] দীর্ঘদৃষ্টি রা দূরদৃষ্টি ত্রুটি দূর করার জন্য চোখের সামনে একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হয়। ফলে কাছাকাছি বিন্দু (N) থেকে আসা আলোকরশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুইবার প্রতিসরিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়োজনমতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা (R) এর উপরে পড়বে। ফলে বস্তুকে স্পষ্ট দেখা যাবে। [চিত্র] এভাবে উত্তল লেন্সের সাহায্যে চোখের দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করা যায়।
SSC বিজ্ঞান অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) · সৃজনশীল
দীর্ঘদৃষ্টির ত্রুটি নিরসনে উদ্দীপকের কোন লেন্সটি উপযোগী- বিশ্লেষণ করো।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
দীর্ঘদৃষ্টি রা দূরদৃষ্টি ত্রুটি দূর করার জন্য চোখের সামনে একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হয়। ফলে কাছাকাছি বিন্দু (N) থেকে আসা আলোকরশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুইবার প্রতিসরিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়োজনমতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা (R) এর উপরে পড়বে। ফলে বস্তুকে স্পষ্ট দেখা যাবে।
এভাবে উত্তল লেন্সের সাহায্যে চোখের দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করা যায়।