পাহাড়ি রাস্তার ৯০০ বাঁকে গোলীয় দর্পণ প্রয়োজন- ব্যাখ্যা কর।
উত্তর: পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়। অনেক সময় এমনও অদৃশ্য বাঁক থাকে যে পরবর্তী রাস্তাটি প্রায় ৯০° কোণে থাকে। এক্ষেত্রে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা বিপজ্জনক। যার কারণে পাহাড়ি রাস্তার ৯০০ বাঁকে বড়ো ধরনের গোলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয়। ফলে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসে কি-না তা দেখা যায় এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে।
SSC বিজ্ঞান অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) · সৃজনশীল
পাহাড়ি রাস্তার ৯০০ বাঁকে গোলীয় দর্পণ প্রয়োজন- ব্যাখ্যা কর।
উত্তর
