শিক্ষকের বোর্ডে ছবি এঁকে ঘোঝানোর বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষাকের বোর্ডে ছবি এঁকে বোঝানোর বিষয়টি হলো চোখের ক্রিয়া, অর্থাৎ চোখ কীভাবে কাজ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- চোখের উপাদানগুলোর মধ্যে রেটিনা, চোখের লেন্স, অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার মিলে একত্রে একটি অভিসারী লেন্সের মতো কাজ করে। যখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে, তখন ঐ বস্তু হতে আলোক রশ্মি ঐ লেন্স দ্বারা প্রতিসরিত হয় এবং রেটিনার উপর একটি উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রড ও কোন কোষসমূহ সেই আলো গ্রহণ করে তাকে তড়িৎ প্রেরণায় পরিণত করে। ঐ স্নায়ু তড়িৎ প্রেরণাকে তাৎক্ষণিকভাবে অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে। মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টো করে দেয়। ফলে আমরা বস্তুটি যে রকম থাকে সেরকমই দেখি।
SSC বিজ্ঞান অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) · সৃজনশীল
শিক্ষকের বোর্ডে ছবি এঁকে ঘোঝানোর বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অন্যদিকে টনির দাদু দীর্ঘদৃষ্টিজনিত সমস্যায় ভোগায় তার চোখের সমস্যা দূর করার জন্য উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। ফলে কাছাকাছি বিন্দু (N) হতে আসা আলোক রশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুবার প্রতিসরিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব 'কমে যাবে এবং প্রয়োজনমতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা (R) এর উপর পড়বে এবং সে বস্তুকে স্পষ্ট দেখতে পাবে।

