ডাক্তারের শেষোক্ত পরামর্শটি- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ডাক্তারের শেষোক্ত পরামর্শটি ছিল চোখের যত্ন নেওয়া সম্পর্কিত। নিচে তার পরামর্শটি ব্যাখ্যা করা হলো- আমাদের চোখ খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এ অঙ্গটিকে ত্রুটিমুক্ত রাখার জন্য যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন। বিভিন্ন উপায়ে আমাদের চোখকে ভালো রাখা যায়। সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই দরকারি। এজন্য ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার খেতে হবে। এছাড়াও ফ্যাটি এসিডযুক্ত খাবার ও জিংক সমৃদ্ধ খাবার, গাঢ় সবুজ শাকসবজি, গাজর, মাছ, ব্রকলি, মিষ্টি কুমড়া, বিভিন্ন হলুদ ফল (যেমন- পাকা পেঁপে, আম) ইত্যাদি পরিমিত পরিমাণে খেতে হবে। এছাড়াও চোখের সঠিক যত্নের জন্য সঠিক জীবনধারণ পদ্ধতি মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। সারা দিনের পরিশ্রমের পর শরীরের মতো চোখও ক্লান্ত হয়ে পড়ে। চোখকে পুনরায় সতেজ করতে নির্ধারিত সময় ঘুম নিশ্চিত করতে হবে। গবেষণায় দেখা গেছে, ধূমপানও চোখের ক্ষতি করে। তাই ধূমপান থেকে বিরত থাকতে হবে। রোদ থেকে চোখকে রক্ষা করার জন্য অতিবেগুনি রশ্মি প্রতিহত করতে পারে এমন সানগ্লাস ব্যবহার করতে হবে। তেল দিয়ে রান্না করার সময় কিংবা ঝালাইয়ের কাজ করার সময় যখন উত্তপ্ত কণা ছিটকে আসে, তখন খুব সাবধান থাকতে হবে। এমনকি পড়াশোনা করার সময় সঠিক দূরত্বে বই পড়তে হবে, নির্দিষ্ট দূরত্বে থেকে এবং বিরতি দিয়ে টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করতে হবে। সর্বোপরি, চোখকে সুস্থ বা ভালো রাখতে যত্নের কোনো বিকল্প নেই। অর্থাৎ ডাক্তারের পরামর্শটি যথার্থ ও গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) · সৃজনশীল
ডাক্তারের শেষোক্ত পরামর্শটি- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অন্যদিকে সিরাজের চোখের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে তার ক্ষীণদৃষ্টি ত্রুটি হয়েছিল। চোখের এ অভিসারী ক্ষমতা কমানোর জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টি বা হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। এ চশ্মায় ব্যবহৃত লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে ক্রিয়া করে ফলে অসীম দূরত্বের বস্তু হতে নির্গত সমান্তরাল আলোকরশ্মি এ সাহায্যকারী অবতল লেন্স L এর মধ্য দিয়ে চোখে পরার সময় প্রয়োজনমতো অপসারিত হয়। এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসারিত হয়ে ঠিক রেটিনা বা অক্ষিপট R এ উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে ফলে বস্তুকে স্পষ্ট দেখা যায়।

