টুনি এবং তার দাদুর চোখের সমস্যা দূরীকরণে কী একই ধরনের চশমা প্রয়োজন? উত্তরের সপক্ষে তোমার মতামত লিখ।
উত্তর: টুনি এবং তার দাদুর চোখের সমস্যা দূরীকরণে ভিন্ন ধরনের চশমার প্রয়োজন। কারণ, টুনি চোখের হ্রস্বদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত এবং তার দাদু দীর্ঘদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত। টুনি হ্রস্বদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত হওয়ায় তাকে চোখের অভিসারী ক্ষমতা কমানোর জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। যার ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টি বা হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। এ চশমায় ব্যবহৃত লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীত। কাজেই চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরো পিছনে তৈরি হবে। অর্থাৎ অসীম দূরত্বের বস্তু হতে আসা সমান্তরাল আলোকরশ্মি চশমার অবতল লেন্স L এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজনমতো অপসারিত হয়। এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনা বা অক্ষিপট R এর উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে ফলে বস্তুকে স্পষ্ট দেখা যায়। [চিত্র] অন্যদিকে টনির দাদু দীর্ঘদৃষ্টিজনিত সমস্যায় ভোগায় তার চোখের সমস্যা দূর করার জন্য উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। ফলে কাছাকাছি বিন্দু (N) হতে আসা আলোক রশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুবার প্রতিসরিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব 'কমে যাবে এবং প্রয়োজনমতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা (R) এর উপর পড়বে এবং সে বস্তুকে স্পষ্ট দেখতে পাবে। [চিত্র]
SSC বিজ্ঞান অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৫ : দেখতে হলে আলো চাই (Full Syllabus) · সৃজনশীল
টুনি এবং তার দাদুর চোখের সমস্যা দূরীকরণে কী একই ধরনের চশমা প্রয়োজন?…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অন্যদিকে টনির দাদু দীর্ঘদৃষ্টিজনিত সমস্যায় ভোগায় তার চোখের সমস্যা দূর করার জন্য উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। ফলে কাছাকাছি বিন্দু (N) হতে আসা আলোক রশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুবার প্রতিসরিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব 'কমে যাবে এবং প্রয়োজনমতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা (R) এর উপর পড়বে এবং সে বস্তুকে স্পষ্ট দেখতে পাবে।

