দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে? ব্যাখ্যা কর।
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দেশে কম উৎপাদনের ফলে আয় কম হয়। আয় কম হলে সঞ্চয় কম হয়। সঞ্চয় কম হওয়ায় বিনিয়োগও কম হয়। মূলধনও কম হয়। ফলে উৎপাদনও কম হয়। এ অবস্থাকে দারিদ্র্যের দুষ্টচক্র বলে। যেসব দেশে এ চক্র বিরাজমান থাকে সেখানে উন্নয়নের গতি মন্থর থাকে। এভাবে দারিদ্র্যের দুষ্টচক্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে? ব্যাখ্যা কর।
উত্তর