তুমি কি মনে কর দেশের প্রবৃদ্ধি অর্জনের জন্য এ দুটি খাতের . পাশাপাশি সেবাখাতের উন্নয়ন জরুরি।
উত্তর: উদ্দীপকে দুটি খাতের উল্লেখ করা হয়েছে। এর একটি কৃষি খাত ও অন্যটি শিল্প খাত। একটি দেশের টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে হলে কৃষিখাত, শিল্পখাত ও সার্বিক সেবাখাতের উন্নয়ন করা জরুরি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিনির্ভর বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কৃষি খাতের উন্নয়নের ওপর বহুলাংশে নির্ভরশীল। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৭৫ ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই স্বাভাবিকভাবেই কৃষির উন্নতি হলে দেশ উন্নত হবে। তাছাড়া কৃষিখাতের উন্নয়ন দেশের অন্যান্য খাতের যেমন- শিল্প, সেবা ইত্যাদি ক্ষেত্রেও প্রভাব ফেলে। বর্তমান বিশ্বে উন্নত দেশগুলো শিল্পের ওপর ভর করেই উন্নতির শিখরে উঠছে। একটি দেশের টেকসই প্রবৃদ্ধি অর্জনের পিছনে কৃষির থেকে শিল্পের গুরুত্ব কোনো অংশেই কম না। আমাদের দেশে প্রতিবছর একটা বৃহৎ অঙ্কের আমদানি করতে হয় বিদেশ থেকে। তাছাড়া স্বল্প পরিসরে রপ্তানি দ্রব্য আছে, যা খুবই কম বলা যায়। রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হওয়ায় সবসময় লেনদেনে অভারসাম্য দেখা দেয়। এ দুটি খাত ছাড়াও একটি দেশের টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে হলে সেবাখাতের উন্নয়ন জরুরি। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। সেবাখাতের উন্নয়নের মাধ্যমে দেশের শ্রমসক্ষমতা ধরে রাখতে হবে। এছাড়া পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আবার সার্বিক উন্নয়নে শিক্ষা অতীব জরুরি। এভাবে তিনটি খাত একত্রে উন্নয়ন হলে তবেই একটি দেশের টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, একটি দেশের টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে হলে শিল্প, কৃষি ও সেবাখাতের উন্নয়নের কোনো বিকল্প নেই।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
তুমি কি মনে কর দেশের প্রবৃদ্ধি অর্জনের জন্য এ দুটি খাতের . পাশাপাশি…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর