শেয়ারFacebookWhatsApp

২০ বছর পরে দেখা রিয়াজের দেশটির অর্থনৈতিক উন্নয়নের পেছনের নিয়ামকগুলোর বিবরণ দাও।

উত্তর: ২০ বছর পরে দেখা রিয়াজের দেশটির অর্থনৈতিক উন্নয়নের পিছনের নিয়ামকগুলো হলো- ১. প্রাকৃতিক সম্পদ : দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উর্বর জমি ও পরিমিত বৃষ্টিপাত কৃষি উৎপাদন বৃদ্ধি করে। এর ফলে খাদ্যশস্য ও শিল্পের কাঁচামালের যোগান সুনিশ্চিত হয়। অন্যদিকে, শিল্পোন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ একান্ত অপরিহার্য। ২. দক্ষ জনশক্তি: দেশের অর্থনৈতিক অগ্রগতি শুধু প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে না, এর জন্য দক্ষ জনশক্তিও সমভাবে প্রয়োজনীয়। অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদের বিকাশ সাধনের প্রয়োজন হয় এবং তা একান্তভাবেই দেশের জনশক্তির ওপর নির্ভর করে। ৩. পুঁজি গঠন: অর্থনৈতিক উন্নয়নের কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করতে হলে প্রভূত পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের মৌলিক অর্থনৈতিক কাঠামোর দ্রুত উন্নতি সাধন একান্ত অপরিহার্য। ৪. অর্থনৈতিক কাঠামো: অর্থনৈতিক উন্নয়ন শুরু করার আগে দেশে উন্নয়নের সহায়ক পরিবেশ থাকা চাই। সুতরাং দেশে উন্নয়ন-উপযোগী অর্থনৈতিক কাঠামোর অস্তিত্ব অর্থনৈতিক অগ্রগতির জন্য একান্ত অপরিহার্য। ৫.শিক্ষা বিস্তার: শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হলে জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার একান্ত অপরিহার্য। ৬. জনসংখ্যা নিয়ন্ত্রণ: জনসংখ্যার অবাঞ্ছিত বৃদ্ধি রোধ না করে অর্থনৈতিক উন্নয়নের যাত্রা শুরু করা দুঃসাধ্য। এ কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। উপরিউক্ত নিয়ামকসমূহ কার্যকর হওয়ায় রিয়াজের দেশটির অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে।

SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল

২০ বছর পরে দেখা রিয়াজের দেশটির অর্থনৈতিক উন্নয়নের পেছনের নিয়ামকগুলো…

উদ্দীপক

রিয়াজ নিজ দেশ ছেড়ে ২০ বছর আগে চাকরি নিয়ে একটি উন্নত দেশে চলে যায়। বিদেশ যাওয়ার আগে তার দেশের মাথাপিছু আয় ছিল খুবই কম, যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত এবং তার দেশটি শিল্প খাতেও ছিল অনেক পিছিয়ে। ২০ বছর পর রিয়াজ দেশে ফিরে দেখল জনগণের মাথাপিছু আয় অনেক বেড়ে গেছে, শহরের বিভিন্ন জায়গায় অনেক ফ্লাইওভার নির্মিত হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেড়েছে, শিক্ষার হার এবং নারীর ক্ষমতায়ন অনেকাংশে বেড়েছে।

Combined · 2018

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজারমূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।

উত্তর

পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয়, তাকে সাময়িক বেকারত্ব বলা হয়। যেমন- একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসায় আত্মনিয়োগ করে। এ সময় যে কয়দিন সে কর্মহীন থাকে, এ সময়কালটা সাময়িক বেকারত্ব বলে গণ্য হয়। আমাদের দেশে এ ধরনের বেকারত্ব লক্ষ করা যায়।

উত্তর

২০ বছর আগে দেখা রিয়াজের দেশটি অর্থনৈতিক উন্নয়নের অনুন্নত দেশের শ্রেণিভুক্ত। কেননা, সে সময় তার দেশের মাথাপিছু আয় ছিল খুবই কম, যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত এবং দেশটি শিল্প খাতে ছিল অনেক পিছিয়ে। যা অনুন্নত দেশের বৈশিষ্ট্য বহন করে। অনুন্নত দেশ সম্পর্কে অধ্যাপক র্যাগনার নার্কস বলেন, অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংযোগ ও প্রাকৃতিক সম্পদের তুলনায় মূলধন বা পুঁজি কম। এসব দেশে জনসাধারণ নিম্নমানের জীবনযাপন করে। অনুন্নত দেশসমূহের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। তথাপি, এসব দেশের কৃষিব্যবস্থা সনাতনী ও কম উৎপাদনশীল। এসব দেশ শিল্প খাতে অনেক পিছিয়ে থাকে। সেসব দেশে বিভিন্ন কারণে কৃষিকাজে জীবিকা নির্বাহীদের এক বড় অংশ আবার মৌসুমি বেকারত্ব কিংবা ছদ্মবেশী বেকারত্বের শিকার। এসব কারণে অনুন্নত দেশে মাথাপিছু আয় খুবই কম থাকে। অনুন্নত দেশে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হয়। সুতরাং দেখা যায়, ২০ বছর আগে দেখা রিয়াজের দেশটি অর্থনৈতিক উন্নয়নের অনুন্নত দেশের শ্রেণিভুক্ত।

উত্তর

২০ বছর পরে দেখা রিয়াজের দেশটির অর্থনৈতিক উন্নয়নের পিছনের নিয়ামকগুলো হলো- ১. প্রাকৃতিক সম্পদ : দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উর্বর জমি ও পরিমিত বৃষ্টিপাত কৃষি উৎপাদন বৃদ্ধি করে। এর ফলে খাদ্যশস্য ও শিল্পের কাঁচামালের যোগান সুনিশ্চিত হয়। অন্যদিকে, শিল্পোন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ একান্ত অপরিহার্য। ২. দক্ষ জনশক্তি: দেশের অর্থনৈতিক অগ্রগতি শুধু প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে না, এর জন্য দক্ষ জনশক্তিও সমভাবে প্রয়োজনীয়। অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদের বিকাশ সাধনের প্রয়োজন হয় এবং তা একান্তভাবেই দেশের জনশক্তির ওপর নির্ভর করে। ৩. পুঁজি গঠন: অর্থনৈতিক উন্নয়নের কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করতে হলে প্রভূত পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের মৌলিক অর্থনৈতিক কাঠামোর দ্রুত উন্নতি সাধন একান্ত অপরিহার্য। ৪. অর্থনৈতিক কাঠামো: অর্থনৈতিক উন্নয়ন শুরু করার আগে দেশে উন্নয়নের সহায়ক পরিবেশ থাকা চাই। সুতরাং দেশে উন্নয়ন-উপযোগী অর্থনৈতিক কাঠামোর অস্তিত্ব অর্থনৈতিক অগ্রগতির জন্য একান্ত অপরিহার্য। ৫.শিক্ষা বিস্তার: শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হলে জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার একান্ত অপরিহার্য। ৬. জনসংখ্যা নিয়ন্ত্রণ: জনসংখ্যার অবাঞ্ছিত বৃদ্ধি রোধ না করে অর্থনৈতিক উন্নয়নের যাত্রা শুরু করা দুঃসাধ্য। এ কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। উপরিউক্ত নিয়ামকসমূহ কার্যকর হওয়ায় রিয়াজের দেশটির অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিয়াজ নিজ দেশ ছেড়ে ২০ বছর আগে চাকরি নিয়ে একটি উন্নত দেশে চলে যায়। বিদেশ যাওয়ার আগে তার দেশের মাথাপিছু আয় ছিল খুবই কম, যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত এবং তার দেশটি শিল্প খাতেও ছিল অনেক পিছিয়ে। ২০ বছর পর রিয়াজ দেশে ফিরে দেখল জনগণের মাথাপিছু আয় অনেক বেড়ে গেছে, শহরের বিভিন্ন জায়গায় অনেক ফ্লাইওভার নির্মিত হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেড়েছে, শিক্ষার হার এবং নারীর ক্ষমতায়ন অনেকাংশে বেড়েছে।

Combined · 2018

ক
অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
খ
সাময়িক বেকারত্ব বলতে কী বোঝায়?
গ
২০ বছর আগে দেখা রিয়াজের দেশটি অর্থনৈতিক উন্নয়নের কোন শ্রেণিভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ
২০ বছর পরে দেখা রিয়াজের দেশটির অর্থনৈতিক উন্নয়নের পেছনের নিয়ামকগুলোর বিবরণ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাময়িক বেকারত্ব বলতে কী বোঝায়?

সাময়িক বেকারত্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?

অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মামুন সাহেব একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে "প্রোডাকশন সুপারভাইজার' পদে ১০ বছর ধরে কর্মরত ছিলেন। গত ১ জুলাই তিনি চাকরি ছেড়ে দিয়ে আরও ভালো একটি কোম্পানিতে ভালো পদে চাকরি খুঁজতে লাগলেন। অবশেষে গত ১ সেপ্টেম্বর তিনি অন্য একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে 'প্রোডাকশন ম্যানেজার' পদে যোগদান করেন। ২ - দৃশ্যকল্প-২: গেদু মিয়ার অল্প কিছু জমি রয়েছে। সে নিজের জমি চাষাবাদ করে। সম্প্রতি তার বড় ছেলে বি. এ পাস করে অন্য কোথাও চাকরি না পেয়ে কৃষিক্ষেত্রে বাবার কাজে সাহায্য করে। কিন্তু গেদু মিয়া লক্ষ করল তার উৎপাদন পূর্বের তুলনায় বাড়েনি।

Barisal · 2019

ক
অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
খ
অনুন্নত দেশে উন্নয়নের গতি মন্থর কেন?
গ
মামুন সাহেবকে কোন ধরনের বেকার বলা যায়? ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-২ এ যে ধরনের বেকারত্বের চিত্র ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক উক্ত বেকারত্ব নিরসনের উপায় বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.অনুন্নত দেশে উন্নয়নের গতি মন্থর কেন?

অনুন্নত দেশে উন্নয়নের গতি মন্থর কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?

অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শায়লা একটি জাতীয় দৈনিক পত্রিকার পাতায় একটি খবর দেখে। সেখানে দেখে এ বছর পাটের ফলন খুব ভালো হয়েছে এবং কৃষকেরা দামও বেশ ভালো পাচ্ছে। বিশ্ব বাজারে পাটজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাট থেকে এদেশে চট, বস্তা, দড়ি, সুতা ইত্যাদি তৈরি হচ্ছে।

Comilla · 2019

ক
শিল্প কাকে বলে?
খ
EPZ কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে যে দুটি খাতের কথা বলা হয়েছে সেই দুটি খাতের পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর দেশের প্রবৃদ্ধি অর্জনের জন্য এ দুটি খাতের . পাশাপাশি সেবাখাতের উন্নয়ন জরুরি।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.EPZ কী? ব্যাখ্যা কর।

EPZ কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শিল্প কাকে বলে?

শিল্প কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মামুন সাহেব একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে "প্রোডাকশন সুপারভাইজার' পদে ১০ বছর ধরে কর্মরত ছিলেন। গত ১ জুলাই তিনি চাকরি ছেড়ে দিয়ে আরও ভালো একটি কোম্পানিতে ভালো পদে চাকরি খুঁজতে লাগলেন। অবশেষে গত ১ সেপ্টেম্বর তিনি অন্য একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে 'প্রোডাকশন ম্যানেজার' পদে যোগদান করেন। ২ - দৃশ্যকল্প-২: গেদু মিয়ার অল্প কিছু জমি রয়েছে। সে নিজের জমি চাষাবাদ করে। সম্প্রতি তার বড় ছেলে বি. এ পাস করে অন্য কোথাও চাকরি না পেয়ে কৃষিক্ষেত্রে বাবার কাজে সাহায্য করে। কিন্তু গেদু মিয়া লক্ষ করল তার উৎপাদন পূর্বের তুলনায় বাড়েনি।

Rajshahi · 2019

ক
অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
খ
অনুন্নত দেশে উন্নয়নের গতি মন্থর কেন?
গ
মামুন সাহেবকে কোন ধরনের বেকার বলা যায়? ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-২ এ যে ধরনের বেকারত্বের চিত্র ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক উক্ত বেকারত্ব নিরসনের উপায় বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

২০ বছর আগে দেখা রিয়াজের দেশটি অর্থনৈতিক উন্নয়নের কোন শ্রেণিভুক্ত? ব্যাখ্যা কর।সাময়িক বেকারত্ব বলতে কী বোঝায়?অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?দৃশ্যকল্প-২ এ যে ধরনের বেকারত্বের চিত্র ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক উক্ত বেকারত্মামুন সাহেবকে কোন ধরনের বেকার বলা যায়? ব্যাখ্যা কর।অনুন্নত দেশে উন্নয়নের গতি মন্থর কেন?অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?তুমি কি মনে কর দেশের প্রবৃদ্ধি অর্জনের জন্য এ দুটি খাতের . পাশাপাশি সেবাখাতের উনউদ্দীপকে যে দুটি খাতের কথা বলা হয়েছে সেই দুটি খাতের পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্EPZ কী? ব্যাখ্যা কর।শিল্প কাকে বলে?দৃশ্যকল্প-২ এ যে ধরনের বেকারত্বের চিত্র ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক উক্ত বেকারত্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।