দৃশ্যকল্প-২ এ যে ধরনের বেকারত্বের চিত্র ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক উক্ত বেকারত্ব নিরসনের উপায় বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ছদ্মবেশি বেকারত্বের চিত্র ফুটে উঠেছে। কেননা গেদু মিয়ার ছেলে তার সাথে কৃষিক্ষেত্রে সাহায্য করলেও উৎপাদন পূর্বের তুলনায় বাড়েনি, যা ছদ্মবেশী বেকারত্বের বৈশিষ্ট্য বহন করে। কৃষি খাতে আপাতদৃষ্টিতে অনেক লোক কাজ করছে বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে কৃষিকাজে নিযুক্ত ওসব লোকের মধ্যে অনেকেরই প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। অনুন্নত দেশের কৃষিব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান। কৃষি খাতের শ্রমিকের মজুরির চেয়ে শিল্প খাতে শ্রমিকের মজুরি বেশি প্রদান করলে শিল্পখাতে শ্রমিকের যোগান বৃদ্ধি পায়। আর কৃষিখাত থেকে উদ্বৃত্ত বেকার শ্রমিক শিল্প খাতে স্থানান্তর হয়। এ পদ্ধতিতে আমরাও বাংলাদেশে ছদ্মবেশী বেকারত্ব দূর করতে পারব।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যে ধরনের বেকারত্বের চিত্র ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর