২০ বছর আগে দেখা রিয়াজের দেশটি অর্থনৈতিক উন্নয়নের কোন শ্রেণিভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: ২০ বছর আগে দেখা রিয়াজের দেশটি অর্থনৈতিক উন্নয়নের অনুন্নত দেশের শ্রেণিভুক্ত। কেননা, সে সময় তার দেশের মাথাপিছু আয় ছিল খুবই কম, যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত এবং দেশটি শিল্প খাতে ছিল অনেক পিছিয়ে। যা অনুন্নত দেশের বৈশিষ্ট্য বহন করে। অনুন্নত দেশ সম্পর্কে অধ্যাপক র্যাগনার নার্কস বলেন, অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংযোগ ও প্রাকৃতিক সম্পদের তুলনায় মূলধন বা পুঁজি কম। এসব দেশে জনসাধারণ নিম্নমানের জীবনযাপন করে। অনুন্নত দেশসমূহের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। তথাপি, এসব দেশের কৃষিব্যবস্থা সনাতনী ও কম উৎপাদনশীল। এসব দেশ শিল্প খাতে অনেক পিছিয়ে থাকে। সেসব দেশে বিভিন্ন কারণে কৃষিকাজে জীবিকা নির্বাহীদের এক বড় অংশ আবার মৌসুমি বেকারত্ব কিংবা ছদ্মবেশী বেকারত্বের শিকার। এসব কারণে অনুন্নত দেশে মাথাপিছু আয় খুবই কম থাকে। অনুন্নত দেশে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হয়। সুতরাং দেখা যায়, ২০ বছর আগে দেখা রিয়াজের দেশটি অর্থনৈতিক উন্নয়নের অনুন্নত দেশের শ্রেণিভুক্ত।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
২০ বছর আগে দেখা রিয়াজের দেশটি অর্থনৈতিক উন্নয়নের কোন শ্রেণিভুক্ত? ব…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর