উদ্দীপকের ঘটনা-১ এ পিয়াসের ক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব প্রতিফলিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ এ মি. পিয়াসের ক্ষেত্রে সাময়িক বেকারত্ব প্রতিফলিত হয়। পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয়, তাকে সাময়িক বেকারত্ব বলা হয়। যেমন- একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসায় আত্মনিয়োগ করে। এ সময় যে কয় দিন সে কর্মহীন থাকে, এ সময়কালটা সাময়িক বেকারত্ব বলে গণ্য হয়। আমাদের দেশে এ ধরনের বেকারত্ব লক্ষ করা যায়। উদ্দীপকের পিয়াসের খামারে ক্ষতি হওয়ায় খামার বন্ধ করে দেন এবং চাকরির সন্ধানে শহরে চলে যান। প্রায় তিন মাস পর তিনি একটি চাকরিতে যোগদান করেন। অর্থাৎ সে একটা পেশা পরিবর্তন করে অন্য পেশায় যাওয়ার সময় কিছুদিন কর্মহীন থাকে। এইভাবে অন্য পেশায় যাওয়ার সময় কিছুদিন কর্মহীন থাকাকে অর্থনীতিতে সাময়িক বেকারত্ব বলা হয়। সুতরাং বলা যায়, পিয়াসের ক্ষেত্রে সাময়িক বেকারত্ব প্রতিফলিত হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-১ এ পিয়াসের ক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব প্রতিফলিত হয়…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর