দৃশ্য-১ এ কোন ধরনের বেকারত্ব প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্য-১ এ মৌসুমি বেকারত্ব প্রতিফলিত হয়েছে। কোনো শ্রমিকের যখন বছরের একটা নির্দিষ্ট সময়ে কাজ থাকে না অর্থাৎ তারা এসময় বেকার থাকে। এরূপ বেকারদেরকে মৌসুমি বেকার বলা হয়। প্রাকৃতিক কারণে গ্রামীণ কৃষি শ্রমিক কিংবা অন্য কোনো কাজে নিযুক্ত শ্রমিকেরা বছরের কোনো নির্দিষ্ট সময়ে বেকার থাকতে পারে। যেমন- ফসল বপন বা কর্তনের সময় ব্যতীত কৃষি শ্রমিকের অন্য কোনো কাজ থাকে না বলে তারা বেকার থাকে। একে মৌসুমি বেকার বলা হয়। উদ্দীপকে দৃশ্য-১ এ দেখা যায়, প্রাকৃতিক কারণে কৃষক শরিফুলের বছরের কোনো বিশেষ বিশেষ সময়ে তার কোনো কাজ থাকে না। এভাবে বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ না থাকায় যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে মৌসুমি বেকারত্ব বলা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে দৃশ্য-১ এ মৌসুমি বেকারত্ব প্রতিফলিত হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
দৃশ্য-১ এ কোন ধরনের বেকারত্ব প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর