উদ্দীপকে উল্লিখিত ডলির দেশটি উন্নয়নের কোন পর্যায়ের দেশ তা উল্লেখ করে এর বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ডলির দেশটি উন্নয়নের মাপকাঠিতে উন্নয়নশীল পর্যায়ের দেশ। নিচে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো- ১. কৃষিনির্ভর অর্থনীতি: উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ কৃষিতে নিয়োজিত। ২. মাথাপিছু আয়: উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় কম কিন্তু অনুন্নত দেশের তুলনায় বেশি। ফলে জীবনযাত্রার মান তেমন উন্নত নয়। ৩. প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার: অধিকাংশ উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তার পরিপূর্ণ ব্যবহার হয় না। ৪. মূলধনের স্বল্পতা: উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় বৃদ্ধির হার কম। কাজেই সঞ্চয়ের পরিমাণ কম হয়। কম সঞ্চয় মূলধন গঠনের পথে অন্তরায়। ৫. শিল্পের বিকাশ: উন্নয়নশীল দেশসমূহে শিল্প প্রাথমিক পর্যায়ে থাকে। তবে কোথাও কোথাও রপ্তানীমুখী শ্রমঘন শিল্পের দ্রুত বিকাশ পরিলক্ষিত হয়। ৬. বৈদেশিক বাণিজ্য ঘাটতি: উন্নয়নশীল দেশে প্রতিবছর রপ্তানির মাধ্যমে যে পরিমাণ আয় আসে, তার চেয়ে অনেক বেশি আমদানির মাধ্যমে ব্যয় হয়। ফলে এ দেশগুলোকে প্রতি বছর বৈদেশিক বাণিজ্যে ঘাটতির সম্মুখীন হতে হয়। উদ্দীপকের ডলি বেগমের দেশটিতে গড় জাতীয় আয় দিন দিন বাড়ছে। ফলে জনগণের জীবনযাত্রার মানও ক্রমান্বয়ে উন্নত হচ্ছে, যা উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ডলির দেশটি উন্নয়নশীল পর্যায়ের দেশ।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ডলির দেশটি উন্নয়নের কোন পর্যায়ের দেশ তা উল্লেখ কর…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর