উদ্দীপকে উল্লিখিত 'খ' দেশটির অর্থনীতি কীরূপ তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খ' দেশটির অর্থনীতি উন্নত অর্থনীতি নির্দেশ করে। উচ্চ আয়ের যেসব দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং এ উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে উন্নত অর্থনীতির দেশ বলে। উন্নত অর্থনীতির দেশসমূহের জীবনযাত্রার মান উন্নত হয়ে থাকে। উন্নত দেশ সাধারণত পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। কখনো কখনো এসব দেশে ভূমি ও প্রাকৃতিক সম্পদের স্বল্পতা থাকলেও সেগুলোর সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ হয়। উন্নত দেশে মূলধনের জোগান পর্যাপ্ত। অর্থনীতিতে সঞ্চয় বৃদ্ধির দ্বারা মূলধন গঠন করা হয়। বর্তমানে উন্নত দেশে শ্রমিকদের উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এ বৃদ্ধির মূলে রয়েছে কারিগরি জ্ঞানের উন্নতি। উন্নত দেশসমূহের সার্বিক অর্থনৈতিক দিকসমূহ উন্নত হওয়ায় এ দেশের জনগণ উন্নত জীবনব্যবস্থা ভোগ করে থাকে। উদ্দীপকে 'খ' দেশটিতে শিক্ষার হার প্রায় ৯০% এবং মাথাপিছু আয় ৩৬,০০০ ডলার এসব বৈশিষ্ট্য উল্লেখ আছে। এসবই উন্নত অর্থনীতির দেশের বৈশিষ্ট্য। সুতরাং বলা যায়, 'খ' দেশটির অর্থনীতি দ্বারা উন্নত অর্থনীতি নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' দেশটির অর্থনীতি কীরূপ তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর