উপরিউক্ত উদ্দীপকের আলোকে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত বাসস্থান, চিকিৎসা সেবা ইত্যাদির মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে। উদ্দীপকের আলোকে মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব ব্যাখ্যা করা হলো- জনসংখ্যার যে অংশ যখন শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে শ্রমশক্তিতে পরিণত হয় তখন তাদেরকে মানবসম্পদ বলে। দেশের প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে দক্ষ মানবশক্তির যোগান অপরিহার্য। উপযুক্ত খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সেবা প্রভৃতি সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি এবং জনসম্পদে রূপান্তরিত করা যায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দক্ষ শ্রমশক্তি সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, বেকার সমস্যার সমাধান ও কর্মসংস্থান বৃদ্ধি, জনসংখ্যা সমস্যার সমাধান, আয়ের সুষম বণ্টন, জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। দক্ষ মানবসম্পদ অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান। তাই বলা যায়, অর্থনৈতিক উন্নয়নে মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব অপরিসীম।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উপরিউক্ত উদ্দীপকের আলোকে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর