জহির দম্পতির মতো জনশক্তিকে কীভাবে দক্ষ জনসম্পদে পরিণত করা যায়? অর্থনীতির ধারণার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জহির দম্পত্তির মতো জনশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করা যায়। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে। জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে হলে বিজ্ঞানভিত্তিক ও কর্মমুখী শিক্ষার ব্যাপক সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষা ব্যক্তিজীবন এবং জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। তাছাড়া প্রশিক্ষণ, জনস্বাস্থ্যের উন্নয়ন, খাদ্য ও পুষ্টি, উপযুক্ত বাসস্থান, নারীর ক্ষমতায়ন এবং মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি উপাদান সঠিকভাবে কার্যকর করার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন সম্ভব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দক্ষ শ্রমশক্তি সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, বেকার সমস্যার সমাধান ও কর্মসংস্থান বৃদ্ধি, জনসংখ্যা সমস্যার সমাধান, আয়ের সুষম বণ্টন, জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। দক্ষ মানবসম্পদ অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
জহির দম্পতির মতো জনশক্তিকে কীভাবে দক্ষ জনসম্পদে পরিণত করা যায়? অর্থ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর