উদ্দীপকে মি. রবিনের দেশের অর্থনীতির স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রবিনের দেশের অর্থনীতি অনুন্নত অর্থনীতি। নিচে দেশটির স্বরূপ বিশ্লেষণ করা হলো- অনুন্নত দেশ সম্পর্কে অধ্যাপক রাগনার নার্কস বলেন, অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংযোগ ও প্রাকৃতিক সম্পদের তুলনায় মূলধন বা পুঁজি কম। এসব দেশে জনসাধারণ নিম্নমানের জীবনযাপন করে। অনুন্নত দেশসমূহের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক। এসব দেশে মাথাপিছু আয় খুবই কম থাকে। অনুন্নত দেশে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হয়। ফলে দেশটি দারিদ্র্যের দুষ্টচক্রে আবদ্ধ থাকে। দারিদ্র্যের দুষ্টচক্র হলো উৎপাদন কম, আয় কম, চাহিদা ও সঞ্জয় কম, বিনিয়োগ কম ও মূলধন গঠন কম। এ এত কম বিষয়গুলো আবার প্রত্যেকের সাথে আন্তঃসম্পর্কিত। কম উৎপাদন বলেই আয় কম হয়। কম আয় থাকলে চাহিদা ও সঞ্চয় গঠন কম হবে। সঞ্চয় কম থাকলে বিনিয়োগ ও মূলধন গঠনও কম হবে। আর কম বিনিয়োগ ও মূলধন থেকে বেশি উৎপাদন সম্ভব নয়। ফলে তা চক্রাকারে আবর্তিত হতে থাকে। উদ্দীপকে রবিনের দেশে মাথাপিছু আয় অত্যন্ত কম। এ দেশে দারিদ্র্যের দুষ্টচক্র বিরাজমান থাকায় উন্নয়নের গতি অত্যন্ত মন্থর, যা অনুন্নত দেশের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকে মি. রবিনের দেশের বৈশিষ্ট্য অনুযায়ী উক্ত দেশটি অনুন্নত দেশ।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকে মি. রবিনের দেশের অর্থনীতির স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর