উদ্দীপকের ডলি বেগমকে কোন ধরনের বেকার বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ডলি বেগমকে সাময়িক বেকার বলা হয়। পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয়, তাকে সাময়িক বেকারত্ব বলা হয়। যেমন- একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসায় আত্মনিয়োগ করে। এ সময় যে কয় দিন সে কর্মহীন থাকে, এ সময়কালটা সাময়িক বেকারত্ব বলে গণ্য হয়। আমাদের দেশে এ ধরনের বেকারত্ব লক্ষ করা যায়। উদ্দীপকের ডলি বেগম ব্যবসার উদ্দেশ্যে গার্মেন্টস কারখানার চাকরি ছেড়ে দেন এবং দুই মাস পর একটি বুটিকশিল্প গড়ে তোলেন। এক্ষেত্রে ডলি বেগম একটা পেশা পরিবর্তন করে অন্য পেশায় যাওয়ার সময় কিছুদিন কর্মহীন থাকে। এভাবে অন্য পেশায় যাওয়ার সময় কিছুদিন কর্মহীন থাকার কারণে তাকে সাময়িক বেকার বলা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের ডলি বেগম সাময়িক বেকার।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকের ডলি বেগমকে কোন ধরনের বেকার বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর