মেহেরজানের অবস্থা অর্থনীতির কোন ধারণাটিকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: মেহেরজানের অবস্থা অর্থনীতির দারিদ্র্য ধারণাকে প্রতিফলিত করে। দারিদ্র্য একটি বহুমুখী আপেক্ষিক বিষয়। সমাজে যারা অন্যদের তুলনায় আপেক্ষিকভাবে কম আয় করেন, কম, ভোগ করেন, কম সম্পদের মালিক, কম শান্তিতে আছেন এবং সর্বদাই নিজেদেরকে অ-ক্ষমতাবান ও বিপন্ন বোধ করেন, তাদেরকেই সাধারণত দরিদ্র বলে গণ্য করা হয়। বাংলাদেশে আমরা তাদেরকেই দরিদ্র বলে থাকি, যারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ক্যালরি ও ন্যূনতম প্রয়োজনীয় উপকরণটুকু যোগাড় করতে পারেন না। সেরকম ন্যূনতম আয়সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোকে দরিদ্র পরিবার হিসেবে ধরা হয়। উদ্দীপকে মেহেরজান ভিক্ষাবৃত্তির মাধ্যমে দিন কাটাচ্ছেন, যা তার আর্থিক দুরবস্থা এবং জীবিকার সংকটের বিষয়টি তার দরিদ্র অবস্থাকে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
মেহেরজানের অবস্থা অর্থনীতির কোন ধারণাটিকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর