উদ্দীপকে সালমা বেগম ও তার সন্তানরা কি মানবসম্পদে পরিণত হচ্ছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সালমা বেগম ও তার সন্তানরা মানবসম্পদে পরিণত হচ্ছে। জনসংখ্যার যে অংশ যখন শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে শ্রমশক্তিতে পরিণত হয় তখন তাদেরকে মানবসম্পদ বলে। অর্থাৎ কোনো দেশের ভূমি ও মূলধনকে বস্তুগত সম্পদ এবং শিক্ষায় দক্ষ ও কর্মক্ষম শ্রমশক্তিকে মানবসম্পদ বলে। দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে দক্ষ মানব শক্তির জোগান থাকা প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত সম্পদ ও মানবসম্পদ এ দুটিই জরুরি। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত বাসস্থান, চিকিৎসাসেবা ইত্যাদির মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে। উদ্দীপকে সালমা যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে দুটি সেলাই মেশিন ক্রয় করেন। পরবর্তীতে তিনি ও তার দুই ছেলে মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে মৎস্য খামার স্থাপন করেন এবং আর্থিকভাবে সচ্ছল হন। অর্থাৎ সালমাও ও তার ছেলে দুইজনই প্রশিক্ষিত মানবসম্পদে পরিণত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনা প্রবাহে সালমা এবং তার ছেলে মানবসম্পদে পরিণত হচ্ছে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকে সালমা বেগম ও তার সন্তানরা কি মানবসম্পদে পরিণত হচ্ছে? তোমার…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর