আনোয়ারের ক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আনোয়ারের ক্ষেত্রে সাময়িক বেকারত্ব সৃষ্টি হয়েছে। পেশা পরিবর্তনের সময়ে যে বেকারত্ব তৈরি হয়, তাকে সাময়িক বেকারত্ব বলা হয়। যেমন- একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসায় আত্মনিয়োগ করে। এ সময় যে কয় দিন সে কর্মহীন থাকে, এ সময়কালটা সাময়িক বেকারত্ব বলে গণ্য হয়। আমাদের দেশে এ ধরনের বেকারত্ব লক্ষ করা যায়। উদ্দীপকের আনোয়ার একটি ফ্যাক্টরি থেকে সম্প্রতি তার অন্য একটি ফ্যাক্টরিতে চাকরি হওয়ায় সেখানে যোগদানের জন্য বাসায় অবসর সময় কাটাচ্ছেন। অর্থাৎ সে একটা পেশা পরিবর্তন করে অন্য পেশায় যাওয়ার সময় কিছুদিন কর্মহীন থাকে। এভাবে অন্য পেশায় যাওয়ার সময় 'কিছুদিন কর্মহীন থাকাকে অর্থনীতিতে সাময়িক বেকারত্ব বলা হয়। সুতরাং বলা যায়, আনোয়ারের ক্ষেত্রে সাময়িক বেকারত্ব সৃষ্টি হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
আনোয়ারের ক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর