উদ্দীপক-১ এর চক্রটি চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ এর চক্রটি অধ্যাপক র্যাগনার নার্কস-এর 'দারিদ্র্যের দুষ্টচক্র' নির্দেশ করছে। দারিদ্র্যের দুষ্টচক্র অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়, যা অধ্যাপক র্যাগনার নার্কস প্রণয়ন করেছেন। অধ্যাপক র্যাগনার নার্কস-এর মতে, একটি দেশ দরিদ্র, কারণ সে দেশ দরিদ্র। অর্থাৎ, একটি দেশ দরিদ্র বলেই দেশটি দরিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হতে পারে না। দারিদ্র্যের দুষ্টচক্র হলো উৎপাদন কম, আয় কম, চাহিদা ও সঞ্চয় কম, বিনিয়োগ কম ও মূলধন গঠন কম। এত কম বিষয়গুলো আবার প্রত্যেকের সাথে আন্তঃসম্পর্কিত। কম উৎপাদন বলেই আয় কম হয়। কম আয় থাকলে চাহিদা ও সঞ্চয় গঠন কম হবে। সঞ্চয় কম থাকলে বিনিয়োগ ও মূলধন গঠনও কম হবে। আর কম বিনিয়োগ ও মূলধন থেকে বেশি উৎপাদন সম্ভব নয়। ফলে তা চক্রাকারে আবর্তিত হতে থাকে। উদ্দীপকের চক্রটিতে দেখা যায়, স্বল্প উৎপাদন, স্বল্প আয়, স্বল্প সঞ্চয়, স্বল্প মূলধন, স্বল্প বিনিয়োগ, আবার স্বল্প উৎপাদন- এভাবে চক্রাকারে আবর্তিত হচ্ছে। আর এভাবে চক্রাকার আবর্তনকে দারিদ্র্যের দুষ্টচক্র বলা হয়। অতএব বলা যায়, উদ্দীপক-১ এর চক্রটি দ্বারা অধ্যাপক নার্কস-এর 'দারিদ্র্যের দুষ্টচক্র'কে চিহ্নিত করা হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপক-১ এর চক্রটি চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উদ্দীপক
উদ্দীপক-২: মুনির একজন বয়স্ক দরিদ্র লোক। তার কোনো সন্তান নেই এবং সে নিজের ভরণ-পোষণে অক্ষম। সরকার প্রদত্ত বয়স্ক ভাতা পেয়ে সে তার অসহায়ত্ব দূর করতে সক্ষম হয়।Mymensingh · 2025
উত্তর
উত্তর