বাংলাদেশের দারিদ্র্য নিরসনে উদ্দীপক-২ এ গৃহীত কর্মসূচি কি যথেষ্ট? মতামত দাও।
উত্তর: উদ্দীপক-২ এ বর্ণিত বয়স্ক ভাতা বাংলাদেশের দারিদ্র্য নিরসনে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি, তবে এটি দারিদ্র্য নিরসনের জন্য যথেষ্ঠ। বয়স্ক ভাতা দরিদ্র ও অসহায় বয়স্ক ব্যক্তিদের প্রাথমিক চাহিদা মেটাতে সহায়তা করে, যা তাদের জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের নগদ অর্থসহায়তা সামাজিক নিরাপত্তার অন্যতম অংশ এবং যাদের আয় বা সঞ্চয় নেই তাদের জন্য জীবিকা নির্বাহে সহায়ক। তবে বাংলাদেশের দারিদ্র্য নিরসনের জন্য একমাত্র বয়স্ক ভাতা পর্যাপ্ত নয়। দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে আরও ব্যাপক ও সমন্বিত উদ্যোগের প্রয়োজন। উদাহরণস্বরূপ, খাদ্য নিরাপত্তা কার্যক্রম যেমন- ভিজিএফ ও ভিজিডি, ক্ষুদ্র ঋণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং নারীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এসব কর্মসূচি দরিদ্র মানুষের আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করে। এর ফলে শুধু আর্থিক সাহায্যই নয়, দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হয়, যা দারিদ্র্যের মূল কারণগুলো মোকাবিলায় কার্যকর। সুতরাং, বয়স্ক ভাতা গুরুত্বপূর্ণ হলেও এটি দারিদ্র্য নিরসনের একটি অংশ মাত্র। দেশের দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচিগুলোর সমন্বিত প্রয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ প্রয়োজন। এভাবেই একক কর্মসূচির চেয়ে বেশি কার্যকরভাবে দারিদ্র্য হ্রাস করা সম্ভব হবে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
বাংলাদেশের দারিদ্র্য নিরসনে উদ্দীপক-২ এ গৃহীত কর্মসূচি কি যথেষ্ট? ম…
উদ্দীপক
উদ্দীপক-২: মুনির একজন বয়স্ক দরিদ্র লোক। তার কোনো সন্তান নেই এবং সে নিজের ভরণ-পোষণে অক্ষম। সরকার প্রদত্ত বয়স্ক ভাতা পেয়ে সে তার অসহায়ত্ব দূর করতে সক্ষম হয়।Mymensingh · 2025
উত্তর
উত্তর