উদ্দীপকের [গণিত] দেশটি কোন ধরনের দেশ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] দেশটি উন্নয়নের মাপকাঠিতে একটি উন্নত দেশ। যে সমস্ত দেশ আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তিবিদ্যার সফল প্রয়োগের মাধ্যমে দেশের যাবতীয় প্রাকৃতিক ও মানবিক সম্পদের যথোপযুক্ত ব্যবহার করতে সক্ষম হয়েছে সেগুলোকে উন্নত দেশ বলে। এ সমস্ত দেশ কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা প্রভৃতি সকল ক্ষেত্রেই অনেকদূর এগিয়ে গিয়েছে, ফলে এ সমস্ত দেশের জনগণের উৎপাদন ক্ষমতা ও মাথাপিছু আয় অধিক এবং জীবনযাত্রার মান উন্নত। এসব দেশ সাধারণত পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকে। মূলধন গঠন উন্নয়নে একটি প্রাথমিক শর্ত। উন্নত অর্থনীতি এ শর্ত পূরণ করে। এছাড়াও দক্ষ জনশক্তি উন্নত অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য। উদ্দীপকে 'B [গণিত] দেশের অধিকাংশ মানুষ শিক্ষিত, দক্ষ ও প্রযুক্তিনির্ভর। শ্রমিকদের উৎপাদন ক্ষমতাও বেশি। এ সমস্ত বৈশিষ্ট্যগুলো উন্নত দেশের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে 'B [গণিত] দেশ উন্নত দেশের অন্তর্ভুক্ত।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকের দেশটি কোন ধরনের দেশ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর