জনাব আশরাফুলের বেকারত্বের ধরন নির্ণয়পূর্বক তা নিরসনে করণীয় আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আশরাফুলের ক্ষেত্রে মৌসুমি বেকারত্বের চিত্র ফুটে উঠেছে। উক্ত বেকারত্ব দূরীকরণে যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা সম্পর্কে নিচে মতামত দেওয়া হলো- গ্রামে গঞ্জে শিল্প প্রতিষ্ঠা করলে একদিকে শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আরও অধিক শ্রমিকের কর্মসংস্থান হবে। মোটকথা দেশের বেকারত্ব নিরসন হবে। বাংলাদেশের সমগ্র এলাকায় মৌসুমি ফসল ব্যতীত মাঝখানে অন্য ফসল উৎপাদন বা কৃষিজমিতে একটি ফসল উত্তোলনের পর অন্য ফসল করার উদ্যোগ নিলে কৃষি শ্রমিক বেকার থাকবে না। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে নদী-নালা, খাল-বিল, নিচু জমি রয়েছে। এসব জায়গায় বিভিন্ন জাতের মৎস্য চাষ করা যায়। আর উঁচু অথচ ফসল হয় না এমন জায়গায় হাঁস-মুরগির খামার করে বছরের সবসময় কাজ করার সুযোগ হয়। তাছাড়া উন্নয়নশীল দেশে বেকারত্ব নিরসনে নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ দ্বারা প্রথমে শিল্পের উন্নয়ন ও পরবর্তী সময়ে শিল্পের যান্ত্রিক কৌশলগত উন্নয়ন করলে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং শ্রমিক নিয়োগ বৃদ্ধি পাবে। এভাবে বাংলাদেশেও বেকারত্ব হ্রাস পাবে। উদ্দীপকে কৃষক আশরাফুলের বছরের কিছু সময় কাজ না থাকায় তাকে কর্মহীন থাকতে হয়। এভাবে বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ না থাকায় যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে মৌসুমি বেকারত্ব বলা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব আশরাফুলের বেকারত্বের ধরন মৌসুমি বেকারত্ব। উপরোল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণের মাধ্যমে মৌসুমি বেকারত্ব দূর করা সম্ভব।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
জনাব আশরাফুলের বেকারত্বের ধরন নির্ণয়পূর্বক তা নিরসনে করণীয় আলোচনা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর