দৃশ্যপট-১ এ উল্লিখিত [গণিত] নামক দেশটি উন্নয়নের মাপকাঠিতে কোন শ্রেণিভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ এ উল্লিখিত 'N [গণিত] নামক দেশটি উন্নয়নের মাপকাঠিতে উন্নয়নশীল শ্রেণিভুক্ত। উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ কৃষিতে নিয়োজিত। কৃষিক্ষেত্রে পুরানো আমলের জীবননির্বাহী ক্ষুদ্র খামারে চাষাবাদ হয়, তবে এখানেও কিন্তু আধুনিক প্রযুক্তির বিকাশ পরিলক্ষিত হচ্ছে। কৃষিতে বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থাকে। আবার উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় কম। ফলে জীবনযাত্রার মান তেমন উন্নত নয়। তাছাড়া উন্নয়নশীল দেশে প্রতিবছর রপ্তানির মাধ্যমে যে পরিমাণ আয় আসে, তার চেয়ে অনেক বেশি আমদানির মাধ্যমে ব্যয় হয়। ফলে এ দেশগুলোকে প্রতিবছর বৈদেশিক বাণিজ্যে ঘাটতির সম্মুখীন হতে হয়। এছাড়া উন্নয়নশীল দেশে পণ্যসামগ্রী বেশির ভাগই কৃষি থেকে প্রাপ্ত। এসব পণ্যের মূল্যের উত্থান-পতন বেশি হয়। পণ্যের মূল্য উত্থান-পতন হওয়ার কারণে বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। ফলে দেশি-বিদেশি উদ্যোক্তার অভাবে উন্নয়ন ব্যাহত হয়। উদ্দীপকে দৃশ্যপট-১ এ 'N [গণিত] দেশের অর্থনীতি কৃষিনির্ভর। জনগণের মাথাপিছু আয় কম, বাণিজ্য ঘাটতি বিদ্যমান এবং দক্ষ উদ্যোক্তার অভাব রয়েছে। যেগুলো সবই উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
দৃশ্যপট-১ এ উল্লিখিত নামক দেশটি উন্নয়নের মাপকাঠিতে কোন শ্রেণিভুক্ত…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর