উদ্দীপকে উল্লিখিত দেশ দুটির মধ্যে কোনটির সাথে বাংলাদেশের মিল রয়েছে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশটি উন্নয়নশীল দেশ আর 'B [গণিত] দেশটি উন্নত দেশ। উল্লিখিত দেশ দুটির মধ্যে 'A [গণিত] দেশের তথা উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের মিল রয়েছে। যেসব দেশের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশের তুলনায় কম কিন্তু উন্নয়নের সূচকগুলোর ইতিবাচক পরিবর্তন ঘটেছে তাকে উন্নয়নশীল দেশ বলে। এসব দেশের মাথাপিছু আয় বর্ধনশীল এবং জীবনযাত্রার মান ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ কৃষিতে নিয়োজিত। উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় কম। ফলে জীবনযাত্রার মান তেমন উন্নত হয়। অধিকাংশ উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তার পরিপূর্ণ ব্যবহার হয় না। এসব দেশে শিল্প প্রাথমিক পর্যায়ে থাকে। আমরা জানি, বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি অন্যতম জনবহুল দেশ। এ দেশ শিক্ষা, শিল্প ইত্যাদিতে তেমন উন্নত নয়। তবে ধীরে ধীরে উন্নয়নের ইতিবাচক পরিবর্তন ঘটছে এবং জীবনযাত্রার মান ক্রমেই বাড়ছে। এভাবে ধীরে ধীরে উন্নয়নের ইতিবাচক পরিবর্তন এবং জীবনযাত্রার মান ক্রমেই বৃদ্ধি পাওয়া রাষ্ট্রটির উন্নয়নশীল অবস্থাকে নির্দেশ করে। Jসুতরাং বলা যায়, উল্লিখিত দেশ দুটির মধ্যে 'A [গণিত] দেশের তথা উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের মিল রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশ দুটির মধ্যে কোনটির সাথে বাংলাদেশের মিল রয়েছে?…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর