উদ্দীপকে [গণিত] দেশটি উন্নয়নের মাপকাঠিতে কোন ধরনের দেশ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে [গণিত] দেশটি উন্নয়নের মাপকাঠিতে অনুন্নত দেশ। অনুন্নত দেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। জীবিকা অর্জনের জন্য এসব দেশের সিংহভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। অনুন্নত দেশের অর্থনীতি কৃষিনির্ভর হলেও এর কৃষিব্যবস্থা অনুন্নত ও প্রাচীন এবং কৃষির উৎপাদনশীলতাও অনেক কম। এছাড়া অনুন্নত দেশে বিনিয়োগের স্বল্পতার কারণে শিল্প ও সেবা খাত থাকে অনুন্নত ও অসম্প্রসারিত। ফলে এখানে কর্মসংস্থানের সুযোগের অভাবে বেকার সমস্যা হয় প্রকট। উদ্দীপকে [গণিত] দেশে জনসাধারণের নিম্ন জীবনযাত্রার মান বিদ্যমান, বাণিজ্যের ভারসাম্য প্রতিকূল অবস্থা দৃশ্য। যা অনুন্নত দেশের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অনুন্নত দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। বেশির ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি উৎপাদনের সাথে জড়িত। অনুন্নত দেশে মাথাপিছু আয় ও সঞ্চয় কম। ফলে বিনিয়োগ ও উৎপাদন কম হয়। এ অবস্থাকে দারিদ্র্যের দুষ্টচক্র বলে। অনুন্নত দেশে এই চক্র বিরাজমান থাকায় উন্নয়নের গতি মন্থর থাকে। তাই বলা যায়, উদ্দীপকে [গণিত] দেশটি উন্নয়নের মাপকাঠিতে অনুন্নত দেশ।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকে দেশটি উন্নয়নের মাপকাঠিতে কোন ধরনের দেশ? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর