উদ্দীপকের উল্লিখিত দেশটিকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যেতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশটি উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যেতে নিম্নোক্ত পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি। ১. শিল্পের উৎপাদন বাড়ানোর জন্য উন্নত অবকাঠামো তৈরি করতে হবে। ২. কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। ৩. উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করতে উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে। ৪. দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হয়ে আসার জন্য দ্রুত শিল্পায়ন করতে হবে, যাতে মানুষের উপার্জন বৃদ্ধি পায়। ৫. ব্যবসায়ীদের নতুন নতুন বিনিয়োগে উৎসাহিত করতে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে। ৬. ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজ শর্তে ঋণ পায় সেই ব্যবস্থা করতে হবে। ৭. বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। ৮. দেশে পর্যাপ্ত মূলধন সরবরাহ নিশ্চিত করতে জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে হবে। ৯. মাথাপিছু আয় বৃদ্ধি করার জন্য বেকারত্ব কমাতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ১০. বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য প্রতিকূল নীতিমালা অপসারণ করতে হবে। ১১. প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে হবে। উপরে উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করলে উন্নয়নশীল দেশকে ধীরে ধীরে উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত দেশটিকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যেতে কী কী পদক্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর