মানবসম্পদ উন্নয়নের জন্য উদ্দীপকে দৃশ্যকল্প-২-এর উপযোগী বিভিন্ন কার্যক্রম ব্যাখ্যা কর।
উত্তর: মানবসম্পদ উন্নয়নের জন্য উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর উপযোগী বিভিন্ন কার্যক্রম ব্যাখ্যা করা হলো- জনসংখ্যাকে কর্মক্ষম ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হলে শিক্ষা ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষা ব্যক্তিজীবন এবং জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। সুতরাং দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন করে সবার জন্য কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। প্রশিক্ষণবিহীন শিক্ষিত মানুষের গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। মানবসম্পদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ জরুরি। প্রশিক্ষিত শ্রমশক্তিকে অধিক উন্নত প্রযুক্তিগত কর্মে প্রয়োগ করলে তা থেকে প্রাপ্তি অনেক বেশি হয়। তাছাড়া প্রশিক্ষিত লোক কোনো কাজের ক্ষেত্রে দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে ভালো ফলাফল দিতে পারে। দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে সুষম খাদ্য ও পুষ্টি সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে। সুষম খাদ্য গ্রহণ, পরিচ্ছন্ন পরিবেশ প্রভৃতি স্বাস্থ্যরক্ষার জন্য মৌলিক উপাদান। দেশের সব নাগরিককে এ অপরিহার্য উপাদানগুলোর সাথে পরিচিত করতে হবে। কেননা ভগ্ন স্বাস্থ্যের কেউ দক্ষ শ্রমিক হয়ে গড়ে উঠতে পারে না। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীসমাজকে কর্মোপযোগী করে গড়ে তোলার মাধ্যমেও মানবসম্পদের উন্নয়ন ঘটানো যায়। দেশের সরকারকে এ উদ্দেশ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে জনগণকে সচেতন করতে হবে এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সুতরাং উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, উপর্যুক্ত কার্য সম্পাদন করলে 'ক' দেশের মানবসম্পদ উন্নয়ন অনেকাংশে সহজ হয়ে যাবে বলে আশা করা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
মানবসম্পদ উন্নয়নের জন্য উদ্দীপকে দৃশ্যকল্প-২-এর উপযোগী বিভিন্ন কার্…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর