উদ্দীপকের [গণিত] দেশটিকে [গণিত] দেশের পর্যায়ে উন্নীত করতে করণীয় কী? তোমার মতামত বিশ্লেষণ কর
উত্তর: ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে [গণিত] দেশটিকে তথা অনুন্নত দেশটিকে [গণিত] দেশের তথা উন্নত দেশটির পর্যায়ে উন্নীত করা সম্ভব। অনুন্নত দেশগুলোর অর্থনীতি সাধারণত স্থবির হয়। পরিকল্পিত অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে এসব দেশের অর্থনীতি গতিশীল হবে। এতে সেখানে দ্রব্য ও সেবার উৎপাদন বাড়বে। ফলে দেশটি একসময় উন্নত দেশের সমপর্যায়ে উন্নীত হবে। উদ্দীপকের [গণিত] দেশে দক্ষ জনশক্তি, রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান। স্পষ্টতই দেশটি একটি উন্নত অর্থনীতির দেশ। অনুন্নত দেশগুলো কৃষিনির্ভর হয়। কৃষিক্ষেত্রে সনাতন চাষ পদ্ধতি বিদ্যমান থাকে। উন্নত দেশের পর্যায়ে নিতে হলে এসব দেশে আধুনিক চাষ পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে শিল্পখাতের উন্নয়নে জোর দিতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে উৎপাদনশীলতা বাড়বে। আর এভাবেই অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে [গণিত] দেশটিকে [গণিত] দেশটির পর্যায়ে উন্নীত করা সম্ভব।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকের দেশটিকে দেশের পর্যায়ে উন্নীত করতে করণীয় কী? তোমার মতামত…
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর