উদ্দীপকের 'Q [গণিত] নামক রাষ্ট্রটিকে 'P [গণিত] নামক রাষ্ট্রের পর্যায়ে উন্নীত করতে হলে কী কী পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] নামক রাষ্ট্রটিকে 'P [গণিত] নামক রাষ্ট্রের পর্যায়ে উন্নীত করতে হলে ক্রমাগত অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন বলে আমি মনে করি। উন্নয়নশীল দেশে পরিকল্পিত অর্থনৈতিক কর্মসূচি নেওয়া জরুরি। উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে অর্থনীতি গতিশীল হবে। এতে দ্রব্য ও সেবার উৎপাদন বাড়বে। ফলে দেশটি এক সময় উন্নত দেশের সমপর্যায়ে উন্নীত হবে। উদ্দীপকে 'P [গণিত] নামক রাষ্ট্রে নাগরিকদের উচ্চ গড় আয়ুষ্কাল, দেশে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, উন্নত যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা এবং পর্যাপ্ত মূলধন রয়েছে। যা উন্নত দেশকে নির্দেশ করে। অপরদিকে 'Q [গণিত] নামক রাষ্ট্রে 'P [গণিত] নামক রাষ্ট্রের ঠিক বিপরীত অবস্থা বিদ্যমান। তবে সরকারের একান্ত প্রচেষ্টায় এবং বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে ক্রমোন্নতি হচ্ছে। যা উন্নয়নশীল দেশের সাথে মিল রয়েছে। 'Q [গণিত] দেশকে উন্নত দেশের পর্যায়ে নিতে হলে কৃষির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে শিল্পনির্ভর করতে হবে। পাশাপাশি পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাণিজ্য ঘাটতি দূরীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এতে মাথাপিছু আয় ও জাতীয় আয় বাড়বে। এভাবে অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে 'Q [গণিত] দেশকে 'P [গণিত] দেশটির পর্যায়ে উন্নীত করা যাবে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকের 'Q নামক রাষ্ট্রটিকে 'P নামক রাষ্ট্রের পর্যায়ে উন্নীত কর…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর