বৈদেশিক বাণিজ্য ঘাটতি হওয়ার কারণ কী?
উত্তর: রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ার কারণে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি হয়। একটি দেশে সাধারণ জনগোষ্ঠীর বহুমুখী চাহিদা পূরণ এবং উন্নয়নের জন্য ভোগ্য পণ্য ও মূলধনী দ্রব্য আমদানি বাবদ প্রচুর অর্থ ব্যয় করতে হয়। ফলে আমদানি ব্যয় সাধারণত রপ্তানি আয়ের তুলনায় বেশি হয়। এজন্য বাণিজ্যের ভারসাম্যে ঘাটতি দেখা যায়। এটাই বৈদেশিক বাণিজ্য ঘাটতি।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
বৈদেশিক বাণিজ্য ঘাটতি হওয়ার কারণ কী?
উত্তর