করিমের দেশটির অর্থনৈতিক উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে কর? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের করিমের অবস্থানকৃত অনুন্নত দেশটির অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে অব্যাহতভাবে অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক বলে আমি মনে করি। অনুন্নত দেশগুলোর অর্থনীতি সাধারণত স্থবির হয়। পরিকল্পিত অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে এসব দেশের অর্থনীতি গতিশীল হবে। এতে সেখানে দ্রব্য ও সেবার উৎপাদন বাড়বে। ফলে এক সময় দেশটি উন্নত দেশের সম পর্যায়ে উন্নীত হবে। উদ্দীপকের করিমের দেশটিতে এ অবস্থায় সম্পদ ও মানবসম্পদের যথাযথ ব্যবহারের জন্য সুপরিকল্পিত কর্মসূচি নিতে হবে। শিল্পায়নের জন্য অভ্যন্তরীণ মূলধন সংগ্রহের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। প্রযুক্তি ও কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে। শিল্পের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। তাছাড়া জনসংখ্যাকে উপযুক্ত প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। আর এভাবেই উৎপাদন বৃদ্ধির মাধ্যমে করিমের দেশটি উন্নয়নের পথে এগিয়ে যাবে। অতএব বলা যায়, উপরের পদক্ষেপগুলো গ্রহণ করলে করিমের দেশটি এর বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে উন্নত দেশের পর্যায়ে উন্নীত হতে সক্ষম হবে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
করিমের দেশটির অর্থনৈতিক উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর