রিয়াদের অর্থ বাংলাদেশের জাতীয় আয়ে কীভাবে সম্পৃক্ত হবে? ব্যাখ্যা কর।
উত্তর: রিয়াদের প্রেরিত অর্থ রেমিট্যান্স হিসেবে বাংলাদেশের মোট জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিই হলো মোট জাতীয় আয়। জাতীয় আয় হিসাব করার সময় মোট দেশজ উৎপাদনের (GDP) সাথে নিট উপাদান আয় যোগ করতে হয়। এক্ষেত্রে নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগফলকে বুঝায়। উদ্দীপকের রিয়াদ বাংলাদেশের নাগরিক। তিনি জাপানে কর্মরত। প্রতিমাসে পরিবারের জন্য বাংলাদেশে প্রায় ত্রিশ হাজার টাকা পাঠায়। এটি মূলত রেমিট্যান্স হিসেবে আমাদের দেশের জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত হয়। সুতরাং এভাবেই রিয়াদের প্রেরিত অর্থ জাতীয় আয় পরিমাপ করার সময় রেমিট্যান্স হিসেবে সম্পৃক্ত হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
রিয়াদের অর্থ বাংলাদেশের জাতীয় আয়ে কীভাবে সম্পৃক্ত হবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর