দৃশ্যকল্প-১ এর ইয়াসিন সাহেবকে কোন ধরনের বেকার বলা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর ইয়াসিন সাহেবকে সাময়িক বেকার বলা যায়। পেশা পরিবর্তনের কারণে যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে সাময়িক বেকারত্ব বলে। যেমন, একজন গার্মেন্টস শ্রমিক পেশা পরিবর্তন করে ব্যবসায় শুরু করার প্রস্তুতি নিল। সে যদি ৩ মাস কর্মহীন থাকে, তবে এ সময়টা সাময়িক বেকারত্ব বলে গণ্য হবে। আমাদের দেশসহ কার্যত সর্বত্রই এ ধরনের বেকারত্ব লক্ষ করা যায়। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, ইয়াসিন সাহেব একটি বেসরকারি কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন, কিন্তু তিনি ব্যবসার উদ্দেশ্যে চাকরি ছেড়ে দেন এবং এক মাস পর মুরগির খামার দেন। পেশা বা চাকরি পরিবর্তনের কারণে তাকে কিছুদিন বেকার জীবন কাটাতে হয়েছিল। যা অর্থনীতিতে সাময়িক বেকারত্ব হিসেবে গণ্য করা হয়। তাই ইয়াসিন সাহেবের বেকারত্বকে সাময়িক বেকারত্ব বলা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর ইয়াসিন সাহেবকে কোন ধরনের বেকার বলা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর