[গণিত] দেশের বৈশিষ্ট্য অনুযায়ী উক্ত দেশের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: [গণিত] দেশটি অনুন্নত অর্থনীতির দেশ। অনুন্নত দেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। জীবিকা অর্জনের জন্য এসব দেশের সিংহভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। অনুন্নত দেশের অর্থনীতি কৃষিনির্ভর হলেও এর কৃষিব্যবস্থা অনুন্নত ও প্রাচীন এবং কৃষির উৎপাদনশীলতাও অনেক কম। এছাড়া অনুন্নত দেশে বিনিয়োগের স্বল্পতার কারণে শিল্প ও সেবা খাত থাকে অনুন্নত ও অসম্প্রসারিত। ফলে এখানে কর্মসংস্থানের সুযোগের অভাবে বেকার সমস্যা হয় প্রকট। উদ্দীপকে [গণিত] দেশের সঞ্চয় ও বিনিয়োগ কম হওয়ায় উৎপাদনের পরিমাণ কম। ফলে মাথাপিছু আয় ও ভোগ কম। এভাবে [গণিত] দেশের অর্থনৈতিক অবস্থা চক্রাকারে আবর্তিত হওয়ায় দেশটির অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। যা অনুন্নত দেশের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের [গণিত] দেশটি অনুন্নত অর্থনীতির দেশ।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
দেশের বৈশিষ্ট্য অনুযায়ী উক্ত দেশের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর