উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] দেশের চারটি বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত [গণিত] দেশটি উন্নত অর্থনীতির দেশ। [গণিত] দেশের জনগণের মাথাপিছু আয় বেশি। ফলে দেশটিতে উন্নত জীবনযাত্রার মান বিরাজ করে। এগুলো উন্নত অর্থনীতির সাথে সাদৃশ্যপূর্ণ। উন্নত দেশের চারটি বৈশিষ্ট্য হলো- ১. ভূমি ও প্রাকৃতিক সম্পদ : উন্নত দেশ সাধারণত পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। কখনো কখনো এসব দেশে ভূমি ও প্রাকৃতিক সম্পদের স্বল্পতা থাকলেও সেগুলোর সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ হয়। উন্নত দেশ যেমন, আমেরিকা, জাপান, ইউরোপের দেশগুলো ভূমি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সুষ্ঠু সংরক্ষণ করে আজ উন্নত বিশ্বের নেতৃত্ব দান করছে। ২. মূলধন গঠন : উন্নত দেশে মূলধনের যোগান পর্যাপ্ত। অর্থনীতিতে সঞ্চয় বৃদ্ধির দ্বারা মূলধন গঠন করা হয়। ৩. দক্ষ জনশক্তি : যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে দক্ষ জনশক্তি একান্ত প্রয়োজন। কোনো দেশের প্রাকৃতিক সম্পদ, মূলধন ইত্যাদি পর্যাপ্ত থাকলেও দক্ষ জনশক্তি না থাকে তাহলে সেদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভম্ব হয় না। উন্নত দেশ দক্ষ জনশক্তি গঠনে বিশেষ নজর রাখে। যেমন, উন্নত শিক্ষাব্যবস্থা, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হয়। ৪. উচ্চগড় আয়ুষ্কাল : উন্নত দেশের জনগণের গড় আয়ুষ্কাল সাধারণত বেশি হয়। উন্নত স্বাস্থ্য সুবিধার কারণে তাদের গড় আয়ুষ্কাল বেশি হয়ে থাকে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'Y দেশের চারটি বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর