উদ্দীপকে প্রথম অবস্থায় সমিরের ক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব সষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথম অবস্থায় সমিরের ক্ষেত্রে মৌসুমি বেকারত্ব সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক কারণে বছরের কোনো বিশেষ বিশেষ সময়ে কর্মহীন থাকাকে মৌসুমি বেকারত্ব বলা হয়। ফসল বপন ও কর্তনের সময় ব্যতীত অন্যান্য সময়ে গ্রামীণ শ্রমিকের কোনো কাজ থাকে না। অর্থাৎ বছরের যে সময় কৃষি শ্রমিক কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়, সে সময়ের জন্য ঐ শ্রমিককে মৌসুমি বেকার বলে। উদ্দীপকে দেখা যায়, সমির বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে। চাকরি খোঁজার পাশাপাশি অগ্রহায়ণ মাসে বাবার কৃষিকাজে সাহায্য করে। অন্য সময় তার কোনো কাজ থাকে না। এক্ষেত্রে বছরের নির্দিষ্ট সময়ে কাজ থাকে কিন্তু অন্য সময়ে কাজ থাকে না। যা মৌসুমি বেকারত্বকে নির্দেশ করে। তাই বলা যায়, প্রথম অবস্থায় সমিরের ক্ষেত্রে মৌসুমি বেকারত্ব সৃষ্টি হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
উদ্দীপকে প্রথম অবস্থায় সমিরের ক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব সষ্টি করে…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর