ঘটনা-২ এ তানিয়া বেগমের উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? মতামত দাও।
উত্তর: ঘটনা-২ এ তানিয়া বেগমের উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে। জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে হলে বিজ্ঞানভিত্তিক ও কর্মমুখী শিক্ষার ব্যাপক সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষা ব্যক্তিজীবন এবং জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। তাছাড়া প্রশিক্ষণ, জনস্বাস্থ্যের উন্নয়ন, খাদ্য ও পুষ্টি, উপযুক্ত বাসস্থান, নারীর ক্ষমতায়ন এবং মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি উপাদান সঠিকভাবে কার্যকর করার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন সম্ভব। উদ্দীপকে ঘটনা-২ এ দেখা যায়, অল্প শিক্ষিত তানিয়া বেগম বিভিন্ন ধরনের হস্তজাত শিল্পপণ্য উৎপাদনের কাজ করেন। কিন্তু তার পণ্যের গুণগত মান ভালো হয় না। ফলে বাজারে কম বিক্রি হয়। তিনি যদি হস্তশিল্পে প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে তার পণ্যের গুণগত মান ভালো হবে এবং বাজারে তার পণ্যের চাহিদা বাড়বে। ফলে সে বেশি পরিমাণে পণ্য বাজারে বিক্রি করতে পারবেন।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
ঘটনা-২ এ তানিয়া বেগমের উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য কোন ধর…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর