সমির মিয়ার দক্ষতা বৃদ্ধিতে কোন পদ্ধতি কাজ করেছে? এরূপ আরও দুইটি পদ্ধতি উল্লেখ করে ব্যাখ্যা কর।
উত্তর: সমির মিয়ার দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ পদ্ধতি কাজ করেছে। এরূপ আরও দুটি পদ্ধতি হলো শিক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়ন। ১. প্রশিক্ষণ : দেশের শিক্ষিত এবং প্রশিক্ষিত জনবল অধিক উৎপাদনে সক্ষম। প্রশিক্ষণবিহীন শিক্ষিত মানুষের গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। মানবসম্পদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ জরুরি। প্রশিক্ষিত শ্রমশক্তিকে অধিক উন্নত প্রযুক্তিগত কর্মে প্রয়োগ করলে তা থেকে প্রাপ্তি অনেক বেশি হয়। তাছাড়া প্রশিক্ষিত লোক কোনো কাজের ক্ষেত্রে দ্রুত ও সমযোপযোগী সিদ্ধান্ত নিয়ে ভালো ফলাফল দিতে পারে। ২. শিক্ষা : জনসংখ্যাকে কর্মক্ষম ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হলে শিক্ষা ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন। শিক্ষা ব্যক্তিজীবন এবং জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। সুতরাং দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন করে সকলের জন্য কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। একজন মানুষ নিরক্ষর থাকতে পারে কিন্তু তাকে কর্মমুখী শিক্ষাদান করলে তার মানব শক্তির উন্নয়ন হয়। একজন নিরক্ষর মানুষ ভালো ও দক্ষ চাষি হয়ে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করতে পারে। ৩. জনস্বাস্থ্যের উন্নয়ন : সুষম খাদ্য গ্রহণ, পরিচ্ছন্ন পরিবেশ, প্রভৃতি স্বাস্থ্য রক্ষার জন্য মৌলিক উপাদান। দেশের সব নাগরিককে এ অপরিহার্য উপাদানগুলোর সঙ্গে পরিচিতি ঘটানো দরকার। দেশের যেসব মানুষ ভগ্নস্বাস্থ্য, দুর্বল ও কর্মবিমুখ, তাদের যেকোনো মূ ল্যে চিকিৎসার সুযোগ-সুবিধা দিয়ে স্বাস্থ্যের উন্নতি করা যায়। অতএব বলা যায়, সমির মিয়ার দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ পদ্ধতি কাজ করেছে। দক্ষতা বাড়ানোর আরো দুটি পদ্ধতি হলো শিক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়ন।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
সমির মিয়ার দক্ষতা বৃদ্ধিতে কোন পদ্ধতি কাজ করেছে? এরূপ আরও দুইটি পদ্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর