“ফাতেমার কর্মরত প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”- বিশ্লেষণ কর।
উত্তর: ফাতেমার কর্মরত প্রতিষ্ঠানটি হলো বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা। দেশের দারিদ্র্য দূরীকরণে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসরকারি সংস্থাসমূহ মূলত বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে থাকে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় এদের কার্যক্রম আরও ব্যাপ্তি ও গতি লাভ করে। বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান (এনজিও) ক্ষুদ্র ঋণ বিতরণ করছে। এদের মধ্যে একটি হচ্ছে প্রশিকা। প্রশিকা স্বাধীনতা-উত্তর ১৯৭৫ সালে ঢাকা ও কুমিল্লা জেলার কয়েকটি গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত হয়। এ সংস্থাটি দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ২৭লক্ষ ৭০ হাজারেরও বেশি দরিদ্র নারী-পুরুষকে ১ লক্ষ ৪৮ হাজার ৩৯টি প্রাথমিক সমিতির মাধ্যমে সংগঠিত করেছে। প্রশিকার সহায়তায় অনেক পরিবার দারিদ্র্যমুক্ত হয়েছে। প্রশিকা সমিতির সদস্যদের টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় পরিবেশসম্মত কৃষি, সেচ, পশুসম্পদ বৃদ্ধি, মৌমাছি পালন, মৎস্য চাষ, সামাজিক বনায়ন, বসতবাড়িতে বাগান, বীজ উৎপাদন, ক্ষুদ্র ব্যবসায় ইত্যাদি কার্যক্রম চালাচ্ছে। অর্থাৎ দেশের দারিদ্র্য দূর করে আর্থসামাজিক উন্নয়নে প্রশিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
“ফাতেমার কর্মরত প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর