"অর্থনৈতিক উন্নয়ন একটি বহুমাত্রিক ধারণা"। ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনৈতিক উন্নয়ন বলতে শুধু প্রবৃদ্ধি বোঝায় না। অর্থনৈতিক উন্নয়নের ফলে জনগণের মাথাপিছু আয় ক্রমাগত বৃদ্ধি তো পায়ই, উপরন্তু অর্থনীতির গুণগত পরিবর্তন হয়। যেমন নাগরিকদের ভোগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি ও প্রযুক্তির বিকাশের মাধ্যমে সামগ্রিকভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি। অতএব অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মোট জাতীয় আয় বৃদ্ধিই যথেষ্ট। আর অর্থনৈতিক উন্নয়ন হলে বুঝতে হবে প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন হয়েছে। এ জন্য লেখা যায়, অর্থনৈতিক উন্নয়ন = অর্থনৈতিক প্রবৃদ্ধি + অর্থনীতির গুণগত পরিবর্তন।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
"অর্থনৈতিক উন্নয়ন একটি বহুমাত্রিক ধারণা"। ব্যাখ্যা কর।
উত্তর