নাছিমার দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণে কী পদক্ষেপ গ্রহণ করা যায়? মতামত দাও।
উত্তর: নাছিমার দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা দূরীকরণে ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। উন্নয়নশীল দেশে পরিকল্পিত অর্থনৈতিক কর্মসূচি নেওয়া জরুরি। উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে অর্থনীতি গতিশীল হবে। এতে দ্রব্য ও সেবার উৎপাদন বাড়বে। ফলে দেশটি এক সময় উন্নত দেশের সমপর্যায়ে উন্নীত হবে। উদ্দীপকে নাছিমার দেশের মাথাপিছু আয় ১৭৫১ মার্কিন ডলার এবং অর্থনৈতিক উন্নয়নের সূচকগুলো ক্রমশ ইতিবাচক পরিবর্তন ঘটছে। এদেশে দক্ষ উদ্যোক্তার অভাবে উন্নয়ন ব্যাহত হচ্ছে। যা উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সাধারণত উন্নয়নশীল দেশগুলো অধিকমাত্রায় কৃষিনির্ভর হয়ে থাকে। আবিরের দেশকে উন্নত দেশের পর্যায়ে নিতে হলে কৃষির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে শিল্পনির্ভর করতে হবে। পাশাপাশি পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাণিজ্য ঘাটতি দূরীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এতে মাথাপিছু আয় ও জাতীয় আয় বাড়বে। এভাবে অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে নাছিমার দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণ করা সম্ভম্ব।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
নাছিমার দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণে কী পদক্ষে…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর