“ক” দেশটি উন্নয়নের মাত্রায় কোন শ্রেণিভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' দেশটি উন্নয়নের মাত্রায় উন্নত দেশের শ্রেণিভুক্ত। যেসব দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং এই উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে, এমন দেশকে বলে উন্নত দেশ। এসব দেশে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জাতীয় আয়, মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মানও যথেষ্ট বাড়ে। উন্নত দেশগুলো আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করে থাকে। এ ধরনের দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হয়। উদ্দীপকে দেখা যায়, সালমান এম.এ পাস করে চাকরি নিয়ে 'ক' দেশে যায়, সে দেশে দক্ষ জনশক্তিসহ উন্নত কারিগরি জ্ঞান ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থনীতির সকল খাতে সাফল্য দেখতে পায়। স্পষ্টই দেশটি একটি উন্নত দেশ। তাই বলা যায়, 'ক' দেশটি উন্নয়নের মাত্রায় উন্নত অর্থনীতির দেশ।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
“ক” দেশটি উন্নয়নের মাত্রায় কোন শ্রেণিভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর