শহিদের অবস্থানটি অর্থনীতির কোন ধারণার সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: শাহিদের অবস্থানটি অর্থনীতির দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার সাথে সম্পর্কিত। দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন একটি অবস্থা যেখানে কোনো দেশের অনুন্নয়নের জন্য দায়ী কারণগুলো চক্রাকারে আবর্তিত হতে থাকে। পৃথিবীর অনুন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় হলো এই দারিদ্র্যের দুষ্টচক্র। উদ্দীপকে দেখা যায়, শহিদ একটি ভাড়া করা অটোভ্যান চালান। এর মাধ্যমে যে আয় হতো এতে সংসার চালানোর পর কোনো সঞ্চয় থাকতো না। দীর্ঘদিন ধরে একটি অটোভ্যান কিনতে অর্থ সঞ্চয়ে তিনি ব্যর্থ হয়েছেন। অর্থাৎ শহিদের উপার্জন কম হওয়ায় তার সঞ্চয়ের পরিমাণও কম। সঞ্চয়ের পরিমাণ কম হওয়ায় বিনিয়োগও কম। এটি দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, শহিদের অবস্থানটি অর্থনীতিতে দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার সাথে সম্পর্কিত।
SSC অর্থনীতি অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৯ : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ · সৃজনশীল
শহিদের অবস্থানটি অর্থনীতির কোন ধারণার সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর